১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৯:৩৪:০৮ অপরাহ্ন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের আয়োজনে "রেডিও নিউজ ও প্রোগ্রাম" শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের আয়োজনে "রেডিও নিউজ ও প্রোগ্রাম" শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী "দ্যা আর্ট অফ রেডিও নিউজ অ্যান্ড প্রোগ্রামস' শীর্ষক কর্মশালা।


আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১০ টায় বিভাগের ল্যাবে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন বিভাগের কোঅর্ডিনেটর (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন। ওয়ার্কশপটিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত আছেন রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর হেড অব প্রোগ্রাম জনাব সোহান রেজা। দুই দিনব্যাপী এই আয়োজন আগামীকাল (১২ আগস্ট) পর্যন্ত চলবে এবং এতে বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।


জেসিএমএস ৩১০২ (রেডিও জার্নালিজম) কোর্সের পাঠ্যক্রম সহায়ক কার্যক্রম হিসেবে আয়োজিত এই কর্মশালায় শিক্ষার্থীরা রেডিও নিউজ রাইটিং, স্ক্রিপ্ট প্রস্তুতি, ভয়েস প্রেজেন্টেশন এবং স্টুডিও প্রোডাকশনের হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন। কোর্সটির দায়িত্বে আছেন বিভাগের প্রভাষক মো. জসীম উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক মুহাম্মদ রাকিব হোসাইন, মো. আকতারুল ইসলাম এবং উম্মে মহাসিনা। 


উদ্বোধনী বক্তব্যে মো. সাজ্জাদ হোসেন বলেন, "ক্লাসরুমের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সাথে যুক্ত করার এই সুযোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কোর্সের তাত্ত্বিকজ্ঞানের পাশাপাশি মাঠপর্যায়ের একজন অভিজ্ঞ ব্রডকাস্ট প্রফেশনালের কাছ থেকে সরাসরি প্রায়োগিক জ্ঞান অর্জন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।"


কর্মশালার প্রশিক্ষক সোহান রেজা বলেন, "রেডিও সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং কিন্তু আনন্দময় ক্ষেত্র। এর মাধ্যমে শিক্ষার্থীরা রেডিও নিউজ ও প্রোগ্রাম তৈরির বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।"


দুই দিনব্যাপী এই কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে।

শেয়ার করুন